জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার সকালে তাঁকে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধারা ও একদল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এলাকাবাসি জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।