- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুল আউয়াল তালুকদারের ইন্তেকাল

ধর্মপাশা প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আউয়াল তালুকদার (৬৭)। ইন্নালিল্লাহি…রাজিউন। গত রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস আগে তাঁকে তাঁর পরিবারের লোকজন সিলেটের নূরজাহান হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সোমবার দুপুরে দুইটায় মধ্যনগর বাজারে প্রথম ও নিজ বাড়ি মধ্যনগরের দুগনই  গ্রামে বিকেল ৪টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে সেখানে দাফন করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাড. মিজবাউদ্দিন সিরাজ, এমপি মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এনামুল কবির ইমন, লেখক-কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, সাবেক এমপি নজির হোসেন, সৈয়দ রফিকুল হক, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।  

  • [১]