- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক পৌর কমিশনার সমরাজ আলী, জমির উদ্দিন প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবারক আলী, শিক্ষক ক্ষমা রাণী ভৌমিক, লাল মিয়া, আইরিন বেগম, আব্দুল মোছাব্বির, মোহাইমিনুল পরাগ, মহরম আলী, ইমরান হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন-প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান, পরিচালনায় ছিলেন শিক্ষক মুহাম্মদ আমিনুল হক। উল্লেখ্য, মাহফিলে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন কারি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
 

  • [১]