স্টাফ রিপোর্টার
দিনভর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন -তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আ.লীগ নেতা শংকর দাস, প্রধান শিক্ষক শহীদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য
ও সাবেক পৌর কমিশনার সমরাজ মিয়া, কমিটির সাবেক সদস্য নূরুল ইসলাম।
আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে ও আমিনুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষিকা ক্ষমা রাণী ভৌমিক, লাল মিয়া, আইরিন বেগম, আব্দুল মোছাব্বির, মোহাইমিনুল হক পরাগ, মহরম আলী, ইমরান হাসান ও জহুর আলী প্রমুখ। বিকেল ৫ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সমরাজ মিয়া, ইউপি সচিব মো. আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, খেলায় ৩৯টি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।