শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ সদর উপজেলায় আব্দুল জব্বার ফাউন্ডেশনের এর পরিচালক ও জাহান ফার্মা এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল মাআবুদ শামীম এর উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ এবং নগদ টাকা ঈদ উপহার হিসাবে ২৩৫ জন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বিকাল ২ টায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর মাষ্টার বাড়িতে চিকিৎসা সেবা ও নগদ অর্থ বিতরণ করেন জাহান ফার্মা এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল মা-আবুদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সমাজসেবী ছাব্বির আল মাআবুদ শাহীন, বিপ্লব হোসেন হাসিন আল গাফফার , শেখ রুমান আহমদ, মাজহারুল হক শান্ত, আজিজুর রহমান, বশির মিয়া, ওয়ারিছুল গণি খালেদ, তফজ্জুল হক সেতু, এমরানুল হক, খলিলুর রহমান, মুক্তার আলী, আরশাদ মিয়া সহ প্রমূখ।