- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় আব্দুল মজিদ কলেজের আয়োজনে কলেজের হল রুমে বিদায় অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের প্রভাষক জাফর আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কলেজের প্রভাষক নূর হোসেন, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় কুমার দেব, প্রভাষক মনিরা আক্তার, প্রভাষক শিবানী দাস, কবির আহমদ, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রুকসানা বেগম, মো. মোজাম্মেল হক, বিদায়ী শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন তারেক রহমান, ফাতেমা বেগম ও এনামুল হক এনাম প্রমুখ। আলোচনা সভার পর শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মহিম উদ্দিন এবং গীতা পাঠ করেন দ্বীপক দাস।

  • [১]