দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার আব্দুল মজিদ কলেজের হল রুমে, কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে, প্রভাষক নুর হোসেনের পরিচালনায়, নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া,
প্রেসক্লাবের সভাপতি জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা লাইফ স্কিল কম্পিউটার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সোহেল তালুকদার, কলেজের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক অজয় কুমার দাস, প্রভাষক জাফর আলী, সীবানী দাস প্রমুখ।