- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুল হেকিম তালুকদার আর নেই

স্টাফ রিপোর্টার
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ানের বাবা প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হেকিম তালুকদার (৯৮) আর নেই।       
 বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জ শহরের হাছননগরের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না…. রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার দুপুর ২ টায় মরহুমের গ্রামের বাড়ি গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, আব্দুল হেকিম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গৌরারং ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি নানা সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।
আব্দুল হেকিম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মালেক হুসেন পীরসহ হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের সকল নেতাকর্মী।

  • [১]