দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সদ্য প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় লন্ডনস্থ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে স্থানীয় ব্লু-মুন সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব সরদারের পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবে সভাপতি নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়া, আব্দুল কাইয়ুম, ফিরুজুল হক, আশিক মিয়া চৌধুরী, ইকবাল হোসেন, মাও. শোয়াইব আহমদ, ফখরুল আলম চৌধুরী শামীম, মিলিক মিয়া চৌধুরী, মাহবুব হোসেন, সামছুল হক চৌধুরী, ইসলাম উদ্দিন, বিলাল রেজা খান, খালেদ রেজা খান, জাহান মিয়া, সেলিম সরদার, নিয়াজ চৌধুরী, সিজিল মিয়া, শফিক মিয়া, শাহনুর চৌধুরী, সাদিকুর রহমান, শাহীন মিয়া, আব্দুল গফ্ফার, মোশতাক সরদার, জিয়াউর রহমান, মুফতি বুরহান উদ্দিন, মামুন সরদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ওমর ফারুক, মিজান চৌধুরী, খসরু মিয়া, হুমায়ূন সরদার, আবলাছুর রহমান, মাছুম আহমেদ, পারভেজ চৌধুরী, বুলবুল চৌধুরী, মিজানুর রহমান, আক্তার হোসেন, আজিজুর রহমান লিটন, শাহ বখত সরদার, শফিকুল ইসলাম, সোহেল মিয়া, মিলিক চৌধুরী, রিফাত আলম চৌধুরী প্রমুখ।
স্মরণ সভায় মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য বিএনপির সাবেক সম্পাদক অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল তার বাবার আত্মার শান্তি কামনায় সকলের দোয়া টেয়ে বক্তব্য রাখেন।