- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নবাসীর উদ্যোগে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়নে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৫ থেকে ১০ কেজি করে প্রতিটি ওয়ার্ডে ১০০ থেকে ১৫০ জন করে মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদার, প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আব্দুর রকিব, ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন ফারুক, মো. সরুক মিয়া, আব্দুল মতিন, সোনা মিয়া, এখলাছুর রহমান, খালেদ আহমদ, ছায়াদ মিয়া,      
সাবেক মেম্বার আশিক মিয়া, সাবেক মেম্বার জুনাব আলী, সাবেক মেম্বার ফারুক মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনু মো. মতছির, প্রবাসী সমুজ আলী, ব্যবসায়ী সুনা মিয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, প্রবীণ মুরব্বী আব্দুর রব মিয়া, মকবুল মিয়া, আব্দুল কাইয়ুম, সোয়া মিয়া, ফটিক মিয়া, ময়না মিয়া, তৈমুছ আলী, হায়দর আলী, যুবলীগ নেতা আবু জিলানী আবু, সেলিম মিয়া, মহিউদ্দিন, সাবাজ মিয়া, জিয়াউর রহমান, আনা মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ শাহীন মিয়া, মুহিন চৌধুরী, জিল্লুর রহমান বেলাল আহমদ, মুহিত মিয়া, ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন জসিম, শাহ সুমেল প্রমুখ।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সদস্য সচিব জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র জানান, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১২ তম মৃত্যুবার্ষিকী এবার আমরা হাওর এলাকার দুর্গত মানুষের সেবায় উৎসর্গ করেছি। তাই ফসল হারানো বন্যার্তদের মধ্যে চাল বিতরণ সহ আগামী ২৭ এপ্রিল পৌরসভাসহ বন্যাকবলিত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

  • [১]