স্টাফ রিপোর্টার
আমরা জামালগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, মোহাম্মদ আলী, অ্যাড. আব্দুল খালেক, আব্দুল কাদির জিলানী, অ্যাড. শাহিনুর রহমান, সিরাজুল হক ওলি, মদরিছ আলী চৌধুরী, আব্দুল বারী, রাজনীতিক সবুজ কান্তি দাস ও জিতেন্দ্র তালুকদার পিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল হক আফিন্দি প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ নুর হোসাইন।