সুনামগঞ্জ জেলা শহরে বসবাসরত জামালগঞ্জবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা উদীচী’র সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে সভায় ‘আমরা জামালগঞ্জবাসী’ নামে একটি সংগঠনের গঠন করা হয়।
২২ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক অ্যাড. সত্যব্রত রায়, যুগ্ম আহবায়ক নূরুল হক আফিন্দি, অর্ধেন্দু ঘোষ চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাড. শাহীনূর রহমান শাহীন, অ্যাড. আব্দুল খালেক, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক, অনুপ কুমার তালুকদার, মো. আব্দুল মতিন, জামিল আহমেদ, অ্যাড. জুবায়ের আবেদীন, রেন্টু সরকার, সিরাজুল হক অলি, সেলিম আহমদ, এমদাদ মিয়া, মদরিছ চৌধুরী, আবুল খায়ের তালুকদার, পিকলু তালুকদার, কামরুজ্জামান আজিজ। (প্রেস বিজ্ঞপ্তি)