বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের উদ্যোগে সোমবার উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এমডি স্বপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নূরে আলম ছিদ্দিকী তপন, রাকিবুল হাসান (সুহেল), মোঃ জামাল হোসেন, হাসান মামুন, সামছুল হাসান, মোজাম্মেল হক কাচা, ফখরুল ইসলাম, তাপশ তালুকদার, মোজাফর আলী, কামাল মিয়া, আমেনা খাতুন, রইছ মিয়া, হারিছ মিয়া, সুলেমান, আলমগীর হাসান, আব্দুল হান্নান, শহিদুল হাসান, সুজন মিয়া, অধির বর্মন, বাবুল মিয়া প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির মাধ্যমে আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, নবগঠিত কমিটির সদস্য বাড়ানো ও উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।