স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘দৈনিক আমাদের সময় বাংলাদেশের সংবাদপত্র জগতে ইতিহাস সৃষ্টিকারী একটি গণমাধ্যম। এটি একমাত্র পত্রিকা যে পত্রিকা মাত্র ২ টাকার বিনিময়ে পাঠককে ৮ পৃষ্ঠা মূল্যবান সংবাদ হাতে তোলে দিত। যার কারণে দ্রুত আমাদের সময় সবার নজর কেড়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল। আমাদের সময় অতীতের ন্যায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে অবিচল থেকে পাঠকদের আস্থা ধরে
রাখবে বলে আশা করি।’
তিনি আরো বলেন,‘সকল দ্বিধা-দ্বন্দ্বের উপরে থেকে সংবাদ প্রকাশ করতে হবে। উন্নয়ন সংবাদের পাশাপাশি ভয়-ভীতির উর্ধ্বে থেকে সকল অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করে যেতে হবে। সমাজের অসঙ্গতি খোঁজে বের করে সংবাদপত্রের পাতায় প্রকাশ করে সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করলেই একটি পত্রিকা সত্যিকার গণমাধ্যম হয়ে উঠে।’
সুনামগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার দুপুর ১২ টায় শহরের ডিএস রোডের স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর এর সম্মেলন কক্ষে আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি সামছুন্নাহার বেগম শাহানা রব্বানী বলেন,‘আমাদের সময়ের সংবাদ পড়তে ভাল লাগে। পত্রিকাটি শুরু থেকেই বেশ জনপ্রিয়। পৃষ্ঠা কম থাকলেও অধিক সংবাদ পাওয়া যায়। তিনি আরো বলেন,‘ জেলার উন্নয়নে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতীয় সংসদে সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছি। সুনামগঞ্জের নানা বিষয় তোলে ধরে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তৃণমুল পর্যায়ে সকল সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমাদের জেলার উন্নয়ন করতে হবে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘ দৈনিক আমাদেরসময় কমপৃষ্ঠায়, রঙে, গেটআপে এবং সংবাদের ধরনে বেশ চমৎকার। কম শব্দে কম কথায় সংবাদ লেখা হয়। খুব কম সময়ে পড়া যায়, পত্রিকার মূল্যও অনেক কম। সর্বোপরি আমাদেরসময় পত্রিকা একটি ভাল পত্রিকা। সুনামগঞ্জে অনেক পাঠকও আছেন। পত্রিকার প্রকাশনা দীর্ঘদিন অব্যাহত থাকুক এই শুভ কামনা করি।’
কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন পৌর কলেজের অধ্যক্ষ দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক এটিএন বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে।
এছাড়া কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বৈশাখী টেলিভিশন ও নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, চ্যানেল আই ও যুগান্তরের জেলা প্রতিনিধি একেএম মহিম, একাত্তর টেলিভিশন ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, দৈনিক সুবজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সিলেটের ডাকের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বাংলাভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস, বেসরকারি উন্নয়ন সংগঠন হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি প্রভাষক মোশারফ হোসেন ইমন, ব্যবসায়ী মফিজুর রহমান, প্রথমআলোর বন্ধুসভার জেলা শাখার সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক সামির পল্লব, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল, বাংলাটিভির জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান পীর, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার শামছুল কাদির মিসবাহ, আমিনুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার আব্দুল শহীদ, শহীদ নূর, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান, শাহরিয়ার সুমন, সোহেল আহমদ, কামরান আহমদ প্রমুখ ।