স্টাফ রিপোর্টার
সিলেটে বসবাসরত দিরাই শাল্লাবাসীর সাথে ডা. জয়া সেনগুপ্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিরাই-শাল্লা উপ-নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮টায় সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজউদৌল্লা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. শামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা. আবুল কালাম, ফখর উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ফারহানা ইয়াছমিন সীমা, আওয়ামী লীগ বিজিত চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল আলীম তুষার, আবেদ আলী, আব্দুল হান্নান চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এওর মিয়ার ও সিলেট ছাত্রলীগ নেতা রফিক আহমেদ।
সভায় জয়া সেনগুপ্তা বলেন, আমি আনন্দিত ও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ দিরাই-শাল্লাবাসীর কাছে দলীয় প্রতীকই মুখ্য। দিরাই-শাল্লার মানুষ উন্নয়ন চায়। তাই তারা জোট বেধেছে নৌকায় ভোট দেওয়ার জন্য। দিরাই-শাল্লা আসনের উপনির্বাচনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে এবং ভোটের ফলাফলে আমাদের নিরঙ্কুশ জয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের সফলতা রয়েছে। তিনি দেশের উন্নয়নের মাধ্যমে মানুষের মধ্যে আশার আলো দেখিয়েছেন। গোটা দেশের মানুষের আস্থা এখন আওয়ামী লীগ এবং সরকারের উপর। নৌকার নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। ধন্যবাদ সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সবগুলো কমিটিকে। তারা সবসময় আমার সাথে যোগাযোগ করছে এবং সর্বাত্মক সহযোগিতা করছে।