- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আমাদের সন্তানেরা যাতে উগ্রবাদের দিকে ধাবিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে -আব্দুল গাফফার চৌধুরী

লন্ডন প্রতিনিধি
আমাদের সন্তানেরা যাতে উগ্রবাদের দিকে ধাবিত নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে, বিশ্বব্যাপী উগ্রবাদ হচ্ছে একটি বড় সমস্যা। এ মন্তব্য অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর।
তিনি বলেন আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না । নবপ্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত না হয় সেজন্যে ভাষা ও সংস্কৃতির র্চচা করতে হবে। তিনি আরো বলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাংলা ভাষার চর্চা ও সংস্কৃতির বিকাশে বিশেষ ভূমিকা রাখতে পারে। বুধবার ১১ই মে  দুপুরে তার সম্মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন্তব্য করেন।
 টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এর মালবারী প্যালেসের পারলার হলে কাউন্সিলের  কালচার এন্ড আর্ট এর লিড মেম্বার কাউন্সিলার আসমা বেগমের সভাপতিত্বে ও কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গাফ্ফার চৌধুরীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার হেলাল রহমান, কাউন্সিলের কনজারভেটিভ পার্টির লিডার কাউন্সিলার পিটার গোল্ডস, কাউন্সিলার এন্ডুউড, লন্ডস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টার সাংবাদিক নাদিম কাদির, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সাবেক কাউন্সিলার আলাউদ্দিন আহমদ প্রমুখ।
সভায় গাফ্ফার চৌধুরীকে জীবন্ত কিংবদন্তী আখ্যায়িত করে বক্তারা বলেন গাফ্ফার চৌধুরী তার রচিত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো অমর গানের জন্যে বেঁচে থাকবেন চিরকাল। ইতিমধ্যেই এই গানটি একাধিক ভাষায় বিশ্বব্যাপী অনুবাদ করা হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, ঘাতক দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জামাল খান, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমার বেলাল, সাংবাদিক জুয়েল রাজ, কমিউনিটি ওয়ার্কার নাজমা রহমান, হোসনেয়ারা মতিন, রুবি হক, মুজিবুল হক মনি, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক হেফাজুল করীম রাকিব, ড. আনিছরি রহমান আনিছ ও কাউন্সিলের প্রেস অফিসার সৈয়দ মনসুর।

  • [১]