- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আমারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়নের আমারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০১৬ সালের আলিম পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার মাদ্রাসার হল রুমে পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহিমা বেগম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাও. মাহবুব আলম, ইংরেজি প্রভাষক এমদাদুল হক মিলন, শিক্ষক দিলশাদ খাঁন। মিলাদ পরিচালনা করেন মাও. সজিবুর রহমান। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জুনাইদ আহমদ, কুলসুমা বেগম। মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্টুডেন্ট কেবিনেটের সভাপতি সজিব চৌধুরী। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]