লন্ডন প্রতিনিধি
বাংলাদেশের মহান স্বাধীনতা ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী সাংবাদিকদের অবদানের স্বীকৃতি সরুপ ‘আমার জন্মভূমি’ একটি বিশেষ উপহার। আর এই প্রজেক্টের কার্যক্রম শুরু করতে পেরে নিজকে ধন্য মনে করছি। একার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, তথ্যসচিব ও পন্সর মিঃ আদনানানের পক্ষ থেকে বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের ও মিনিষ্টার প্রেস হিসেবে আমাদেরকে একটি বিশেষ উপহার হিসেবে দেয়া হযেছে। আমি লন্ডনস্থ বাংলাদেশ মিশন থেকে চলে যাবার পরও যুগ যুগ ধরে এই কার্যক্রমটি চালু থাকবে। ‘আমার জন্ম ভূমির’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস মিনিষ্টার সাংবাদিক নাদীম কাদির এসব কথা বলেন।
তিনি বলেন, আমার মিনিষ্টার প্রেস হিসেবে বাংলাদেশ হাইকমিশনে কার্যকালীন সময়ে ইংরেজী ভাষী দেশে বাংলা ভাষায় সংবাদ কতটা গুরুত্ব বহন করে তা অনুধাবন করতে পেরেছি। অনেকেই আমাকে বলেছেন, বাংলাদেশ সরকার বৃটেনের বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের সঠিক ভাবে মূল্যায়ন করছে না । বিটিশ বাংলাদেশী সাংবাদিকদের সম্মান জানাতে ও দেশের সাথে সেতুবন্ধন তৈরী করতে উদ্যোগ নেই। আজ আমি আনন্দের সাথে ঘোষনা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের জন্যে ‘ আমার জন্মভূমি’র কার্যক্রম শুরু হলো। যাদের সাংবাদিকতায় দীর্ঘ ও প্রশংসণীয় অভিজ্ঞতা রয়েছে, তারাই একার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন। আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা দেখতে চাই। এ কার্যক্রমটির সাথে জড়িত রয়েছে তথ্যমন্ত্রণালয়, প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, প্রেস উইং বাংলাদেশ হাইকমিশন লন্ডন, এবং জাতীয় প্রেসক্লাব ঢাকা। এ প্রজেক্টের সাথে সমন্বয়ক হিসেবে কাজ করছেন জাতীয় প্রেসক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদ দাতা আনিসুর রহমান বাবু। এটি বৃটেনে বাংলাদেশকে সঠিক ভাবে উপস্থাপন করার একটি বিশেষ সুযোগ। এই কার্যক্রমের আওতায় প্রতিবছর বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের মধ্য থেকে দুইজন সাংবাদিককে সাত দিনের জন্যে বৃটেন থেকে বাংলাদেশে নেয়া হবে। সফরকারী সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ, এছাড়া জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিশেষ বৈঠক এবং সম্বর্ধনার, থাকছে সিলেট এবং কক্সবাজার ভ্রমণের ব্যবস্থাও। এসময় প্রেস মিনিষ্টার সাংবাদিক নাদীম কাদির ্এপ্রজেক্টের পন্সর আই-পি-ই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদনান ইমামকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।
শুক্রবার বিকেলে বাংলাটাউনের কাফেগ্রীল রেষ্টুরেন্টে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন নবাব উদ্দিন, বার্তাসংস্থা এনএনবি‘র লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরী, বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের সৈয়দ আনাছ পাশা, ডেইলী স্টারের আনসার আহমেদ উল্লাহ, এটিএন বাংলার উর্মি মাজহার, চ্যানেল আই‘র সৈয়দ তানভীর আহমদ, বিশ্ববাংলা নিউজের শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সময় টিভির হেফাজুল করিম রাকিব প্রমুখ।
সাংবাদিকবৃন্দ নাদীম কাদিরের কার্যক্রমের প্রশংসা করে বলেন তিনি লন্ডন মিশনে যোগদানের পর থেকে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যা ইতিপূর্বে আর কোন সময় লক্ষ্য করা যায়নি। লন্ডন মিশনে তার যোগদানের পর থেকে বৃটেনের সংবাদকর্মীদের সাথে হাইকমিশনের এক নবযুগের সূচনা হয়।