- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আমার বীর সন্তানেরা যেখানে আছো ভালো থেকো

মোহাম্মদ ইসমাইল হোসেন
সন্তানকে যুদ্ধের মাঠে রেখে কোন পিতা শান্তিতে ঘুমাতে পারে না। আজ হঠাৎ আমার এমনই লাগছে। ২২ বছর শিক্ষকতা জীবনে আমার অনেক ছেলে-মেয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য হয়েছে। আছে উন্নত জীবনের সন্ধানে প্রবাসে। যাদের নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলাম। নিরাপদ বোধ করতাম। গর্ব করতাম। আজ তাদের নিয়েই বড় বেশি উৎকন্ঠা কেন আমার? কেন ঘুম আসে না? আজ আমি ঘরে। আমার এতোগুলো ছেলে-মেয়ে এই যুদ্ধে ! ময়দানে। এদের অনেকেই কোথায় আছে? কেমন আছে? জানিনা। যাদের অবস্থান জানি, খবর নেবার চেষ্টা করি। আমি জানি আমার সন্তানগণ সাহসী। তবুও অজানা আশংকা আমাকে উদ্বেল করে কেন? অপর্যাপ্ত মানহীন পিপিই নিয়ে যারা আছে সন্মূখ সমরে তদের নিয়ে আমার ভাবনাটা সবচেয়ে বেশি ।
এ করোনা যুদ্ধে আমার বীর সন্তানেরা যেখানে যে অবস্থানে আছো ভালো থেকো। তোমাদের কুশল জানতে বড় ইচ্ছে করছে। সে দিন খুব কড়া শাসন করেছিলেম বলে ভেবোনা আমার মধ্যে পিতৃত্ব বোধ নেই। আছে। সব সময়ই ছিলো। সে দিন তোমাকে তা দেখতে দেইনি। সে দিন সে কড়া হবার কারণ ছিলো তোমাকে যে কোনো বৈরী অবস্থা লড়ার যোগ্য করে গড়া। আমার দেয়া অনিচ্ছাকৃত/ইচ্ছাকৃত ব্যথাগুলো ভুলে যেও। ভালোবাসা ছিলো। আছে। থাকবে। তা দেখতে একটু ধৈর্য্য ধরতে হয়। সময় দিতে হয়। তোমরা নিরাপদ আছো এই আমার একমাত্র চাওয়া। যদি কোথাও এমন মনে করো আমি তোমাদের কাজে লাগতে পারি, সাহায্য করতে পারি, নির্দ্বিধায় ডেকো। সেটা হবে আমার জীবনের সেরা প্রাপ্তি। তৃপ্তি।
যারা আমার এ পোস্টখানা দেখবে, সময় পেলে আমাকে তোমাদের কুশল জানিও।
ভালো থেকো বাবারা।আম্মিরা। আমার সোনামুখ বন্ধুরা।
অন্যদের বলি, আপনার আমার জন্য জীবন বাজি রেখে আমার মাছুম সন্তানেরা আছে আজ অরক্ষিত যুদ্ধ ময়দানে। আসুন ঘরে থাকি । তাদের জন্য। আপনার আমার নিজের জন্যে।
এই টুকু।
লেখক : সহকারী শিক্ষক, ইংরেজি, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ।

২১.০৪.২০২০

  • [১]