- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরও ১৫ জন সুস্থ হয়েছেন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ১৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন এবং জামালগঞ্জ উপজেলার ৩ জন।
নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৭ জন, আইসোলেসনে গেছেন ১৭ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৯৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ২৭ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৯৪৯ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪৪০ জন। মারা গেছেন ২০ জন।
এদিকে গত শনিবার ৮৩ জনের নমুনা পরীক্ষায় জেলার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৭ জনের শরীরে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের, তাহিরপুর উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের, ছাতক উপজেলায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের এবং জগন্নাথপুর উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৭ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১২ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৪৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫২ শতাংশ।
৩,৭৯০ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৭৯৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। আরোগ্য লাভ করেছেন ৫২৬ জন। আইসোলেসনে আছেন ২৬২ জন। করোনায় মারা গেছেন ৬ জন।

  • [১]