স্টাফ রিপোর্টার
৫ জন র্যাব সদস্য সহ সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। র্যাব সদস্য ছাড়াও সুনামগঞ্জ পৌর এলাকায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রাত ১০ টায় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৯ জনের করোনা শনাক্ত হয়। জানা যায়, সোমার সুৃনামগঞ্জের ১৭৭ জনের নমুনা সংগ্রহ হয়। এরমধ্যে ৯টি পজেটিভ এসেছে। এই ৯ জনসহ সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।