দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় রায়পুর প্রিমিয়ার লীগ আরপিএল ক্রিকেটের ৫ম আসরের উদ্বোধন হয়েছে। রবিবার সকালে চন্দ্রপুর গ্রামের মাঠে ধারাবাহিক এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এসময় লীগ পদ্ধতির এ খেলায় ১৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেন তিনি।
এমবি ফাইটার্স দলের ব্যবস্থাপক নাসির হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক, দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, সমাজ সেবক কামাল পারভেজ সাজন, রাহিম মিয়া, আজাদুর রহমান, মো. রাজন হোসেন, মো. আজাদ হোসেন, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইসলামুল হক জয়েন, ছইফুল ইসলাম, শাহ নেওয়াজ, প্রবাসী মো. নিরু মিয়া, ফ্রিডম ফাইটার্সের দলের ব্যবস্থাপক জাবেদ আহমদ, দলনেতা নাঈম মোর্শেদ, লিডিং স্ট্রাইকারস দলের ব্যবস্থাপক হোসাইন মুহাম্মদ আশিক, দলনেতা জোবেল আহমদ, এমবি ফাইটার্স দলের দলনেতা শিবুল মিয়া ও সিক্স অফেন্ডার্স দলের ব্যবস্থাপক মুহাম্মদ শাহিদ, দলনেতা জহির মিয়াসহ সকল দলের খেলোয়ারবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফ্রিডম ফাইটার্স ও লিডিং স্ট্রাইকারস।