ছাতক প্রতিনিধি
ছাতকের চৌকায় আরবতাঁরা শান্তি নিলয় এতিম খানা ও নুর উল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মরহুম হাজী আরব উল্লাহসহ মরগেগানদের ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এতিমখানা প্রাঙ্গণে এতিমখানার সহ-সভাপতি নুর উদ্দিন তালুকদারের সভাপতিত্বে দিবারাত্রি অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন, হযরত মাও. নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন, ইকরছইড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. ছমির উদ্দিন, প্রধান বক্তার বয়ান পেশ করেন,আব্দুল আজিজ আল কাদরী কুমিলা। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরামগন বয়ান পেশ করেছেন। মাহফিলে এতিমখানার পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আহমদ তালুকদার, মাসুক মিয়া আশিক, টুনু মিয়া তালুকদার, ইকতিয়ার উদ্দিন আহমদ ইনু মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।