শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আরব ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার উজানীগাঁও গোলাম সরোয়ার সঞ্জুর বাড়িতে লন্ডন প্রবাসী ও আরব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম সাদিক রিগেনের অর্থায়নে ২৫০ জন বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার সঞ্জু, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, গোলাম জাবেদ লেলিন, গোলাম সাদেক তুহিন, গোলাম হাদী রাজীব প্রমুখ।