স্টাফ রিপোর্টার
নতুন করে সুনামগঞ্জ জেলার ৪ উপজেলার আরও ১২ জন আরোগ্য লাভ করেছেন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, তাহিরপুর উপজেলার ১ জন, দোয়ারাবাজার উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ৪ জন।
এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৪৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২১ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১২ জন, শাল্লা উপজেলা থেকে ৯ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দিরাই উপজেলা থেকে ৭ জন, ছাতক উপজেলার ১৯ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ১২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৪ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৬ জন।