- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরোগ্য লাভ করেছেন আরও ১৫ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার আরও ১৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন এবং দিরাই উপজেলার উপজেলার ১ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৯১৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ০২ শতাংশ।
এদিকে গত রবিবার ৭০ জনের নমুনা পরীক্ষায় জেলার ৩ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪১ দশমিক ৪২ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৮ জনের নমুনা
পরীক্ষায় ১২ জন, ছাতক উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
১৪ হাজার ০৯ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২শত’ ৫১ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ৩১৫ জন।

  • [১]