স্টাফ রিপোর্টার
নতুন করে সুনামগঞ্জ জেলার ৫ উপজেলার আরও ১৬ জন আরোগ্য লাভ করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন, শাল্লা উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৮ জন সুস্থ হয়েছেন।
এনিয়ে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৬১ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ২০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ১৩ জন, শাল্লা উপজেলা থেকে ১১ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দিরাই উপজেলা থেকে ৭ জন, ছাতক উপজেলার ২৭ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ১২ জন, তাহিরপুর উপজেলা থেকে ১৪ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৬ জন।