- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরোগ্য লাভ করেছেন আরও ১৮ জন

স্টাফ রিপোর্টার
১০ হাজার ৮শত’ ৫২ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৪.১২ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬৮ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৬.১৯ শতাংশ।

সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩১৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৬ জন, তাহিরপুর উপজেলায় ৩৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৭৪ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৭৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১০৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭১ জন, শাল্লা উপজেলায় ৩৯ জন আরোগ্য লাভ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ১৮ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৮ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, দিরাই উপজেলার ৪ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন।

এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ১৬ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন।

এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩৯৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৫২৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৫৩৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন জেলার ৮ উপজেলার ১৫ জন।

বর্তমানে আইসোলেসনে আছেন ৩৫০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ৬০ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭ জন, শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে আছেন।

এদিকে সর্বশেষ গত মঙ্গলবার ৬৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪.২৪ শতাংশ। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১১ জন, ছাতক উপজেলার ৩ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন।

  • [১]