স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ২১ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৮ জন, তাহিরপুর উপজেলার ১ জন এবং দিরাই উপজেলার ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৪৪৬ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২০ শতাংশ।
শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ২৭ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৬৫ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৯৪০ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৮৭৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪০৭ জন।
এদিকে গত বৃহস্পতিবার ১০০ জনের নমুনা পরীক্ষায় জেলার ৪ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৭ জনের শরীরে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ছাতক উপজেলায় ১৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জন এবং দ.সুনামগঞ্জ উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও তহিরপুরে উপজেলার ৮ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১২ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮৭৩ জন।