- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরোগ্য লাভ করেছেন আরও ২৪ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ২৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯১ শতাংশ।
শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৮ জন, আইসোলেসনে গেছেন ১৩ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৮০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৪০০ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১০৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার ৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.২৯ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১০৭ জন।

  • [১]