স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ২৪ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন দোয়ারাবাজার উপজেলার ২ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ১ জন,ছাতক উপজেলার ১১ জন, এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১০৯২ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৯ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩৩৫ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩৯৭ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত সর্বমোট ১৪৩৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩২৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২১৯, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫ জন, দিরাই উপজেলায় ১৯ জন, শাল্লা উপজেলায় ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৮ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮ জন, ছাতক উপজেলায় ৪৭ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৭ জন আইসোলেসনে আছেন।
এদিকে গত সোমবার সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় এই ১৮ জন শনাক্ত হন। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৩ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ।
১০ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৪৩৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন দোয়ারাবাজার উপজেলায় ১ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন এবং ছাতক উপজেলায় ৭ জন মারা গেছেন।