স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ৩৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৯ জন, তাহিরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৪ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
এদিকে গত বুধবার ৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৭ জন। এরমধ্যে সদর উপজেলার ৩ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন, শাল্লা উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৮শত’ ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৪৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৪ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২১৫৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ১৬৬ জন।