স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ৩৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৮ জন, দিরাই উপজেলার ২ জন এবং ছাতক উপজেলার ৫ জন।
নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৩ জন, আইসোলেসনে গেছেন ১৩ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬০৭ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ১৩৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৯৮৩ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৯০ জন। মারা গেছেন ২০ জন।
এদিকে গত বুধবার ৬১ জনের নমুনা পরীক্ষায় জেলার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের। এছাড়াও জগন্নাথপুর উপজেলার ২ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১২ হাজার ৬৯৭ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৮৩ জন।