স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে। সোমবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ব্বিবিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২০ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়।
সদর উপজেলায় ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন, ছাতক উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ২ জন, এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ২ জন শনাক্ত হন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪১৭ জনে। এদিন দোয়ারাবাজার উপজেলায় ১৭, জামালগঞ্জ উপজেলায় ২, দিরাই ৭, ধর্মপাশা ৮ এবং দক্ষিণ সুনামগঞ্জের ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
এদিকে সোমবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৬ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন এবং তাহিরপুর উপজেলার ২ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১০৬৮ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ২০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩২৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩৬৬ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৪১৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে।