- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরোগ্য লাভ করেছেন আরও ৯ জন

স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় জেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৯ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং দিরাই উপজেলার ৩ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে জেলায় করোনামুক্ত হয়েছেন ১১০৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৮৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০০ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৫ জন, তাহিরপুর উপজেলায় ৩৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, দিরাই উপজেলায় ৬১ জন, ধর্মপাশ উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ২৭৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১০৩ জন, দ.সুনামগঞ্জ উপজেলায় ৭১জন এবং শাল্লা উপজেলায় ৩৯ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৮ জন, আইসোলেসনে গেছেন ১৭ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩৯ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩৫৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৪২৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৪৬১ জনকে আইসোলেশনে আনা হয়েছে।

  • [১]