স্টাফ রিপোর্টার
নতুন করে করোনভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন। সদর উপজেলায় ১ হাজার ৬৪ জনের আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮ জন এবং বর্তমনে আইসোলেসনে আছেন ৪ জন। সোমবার জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে ছাতক উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে আছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫২০ জন। সুস্থ হয়েছেন ২৪৮৩ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।