- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আলফাত উদ্দিন আহমদ স্মরণে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জননেতা আলফাত উদ্দিন আহমদ (মুক্তার সাহেবের) ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের পৌর চত্ত্বরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাশিদ আলী। স্মরণসভায় বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুজনের  নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, অ্যাড. সালেহ আহমদ, হারুন রশিদ প্রমুখ।
ওইদিন বাদ আছর সুনামগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণে এবং আলফাত উদ্দিন আহমদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়।

  • [১]