সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলফাত উদ্দিন মোক্তার’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আসর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড চান মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আবু নাসের, আলফাত উদ্দিন মোক্তারের সন্তান অ্যাড. এনাম আহমেদ , সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম , সুনামগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহসান মো. শিহাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক কামরুল হুসাইন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক নুর মোহাম্মদ স্বজন, সুনামগঞ্জ ছাত্রলীগ নেতা সাকিব আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরে সবার মাঝে শিরনী বিতরণ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি