- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আলমপুরে কোহিনূর আলমের জনসভা

স্টাফ রিপোর্টার
কুরবাননগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কোহিনুর আলমের নির্বাচনী মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লিলু মাস্টারের সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগ নেতা আনিসুজ্জামান কাদিরের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কৃষক লীগ নেতা সারাজ আলী, জেলা যুব লীগ নেতা অমল চৌধুরী হাবলু ও অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, কুরবাননগর ইউপি আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক সুভাষ পাল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম বণিক প্রমুখ।
নেতৃবৃন্দ আওয়ামী লীগের দলীয় প্রার্থী কোহিনুর আলমকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

  • [১]