- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আলমপুরে ঘোড় দৌঁড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামে ঘোড় দৌঁড় প্রতিযোগিতা চলছে। গত মঙ্গলবার ৩ দিনব্যাপী ঘৌড় দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতার ২য় দিন মঙ্গলবার বিকেলে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন এলাকা থেকে শতাধিক ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিরা শাপলা, সোনার মুকুট, সোনার পুতুল, রংবাজ, টাইগার, সোনার হরিণ, বাঘা, বিভিন্ন নামের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
৩ দিন ব্যাপী ঘোড় দৌঁড় প্রতিযোগিতার ফাইনাল আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে।

  • [১]