- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আলোর বাহক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
শিক্ষার আলো মনুষ্যত্ব বিকাশ হোক এই স্লোগানকে সামনে রেখে আলোর বাহক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো.আলী উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো.শামিম আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নূরুল আবেদীন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মো.ইকবাল কাগজী, তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো.ওসমান গণী।

  • [১]