- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আল্পনায় বর্ণিল শহীদমিনার

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ আবু নাসের, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সালেহ আহমদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল, আলাউর রহমানসহ সুনামগঞ্জ জেলা সদরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিস্কার পরিচ্ছন্নতার পর রঙ্গালয় সুনামগঞ্জের নাট্যকর্মীরা শহীদ মিনার চত্বরে আলপনা আঁকেন। আলপনা করেন নাট্যদলের মেহেদী হাসান, মিতা তালুকদার, শর্মী, ফাহিম, মুক্তি প্রমুখ।
বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হয় আনন্দ শোভাযাত্রা। সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে শুরু হয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
উল্লেখ্য, জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • [১]