- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

“আল্লাহর সন্তুষ্টি অর্জন”

কাজী জমিরুল ইসলাম মমতাজ

রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়,
জীবনের গুণা মাফির সুবর্ণ সুযোগ হয়,
পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ রাজি হয়,
অবাধ্য সন্তানের দোয়া কবুল নাহি হয়।
রমজান মাস পেয়ে জীবনের গুণা যার ক্ষমা নাহি হয়,
তার চেয়ে বদবখত জীবন আর কারো নয়,
সময় থাকতে করো হে পিতা মাতার মন জয়,
জীবনে শান্তি বিরাজ করবে আল্লাহ দয়াময়।
কালেমা নামাজ রোজা সবই পালন করতে হয়,
হজ্ব যাকাত ধনীদের উপর ফরজ হয়,
রমজান মাসে তেলাওয়াত করলে যা হয়,
আল্লাহর প্রতি ভালবাসা গভীর হয়।

লেখকঃ কাজী ও সাংবাদিক

  • [১]