- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আল-নুজুম ইসলামী যুব সংঘের ৫ম তাফসীরুল কোরআন মাহফিল বুধবার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
বুধবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আন-নুজুম ইসলামী যুব সংঘ আস্তমা গ্রামবাসীর উদ্যোগে আস্তমা গ্রামের দক্ষিণের মাঠে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। তাফসীরুল কোরআল মাহফিলে পঞ্চগ্রাম এমদাদুল উলূম কামরূপদলং মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাও. শায়েখ আকবর আলী ও আস্তমা গ্রামের মাও. সিরাজুল ইসলামের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করবেন, দরগাহপুর মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসাবে তাফসীর পেশ করবেন, মাও. মুফতি মঈনুল ইসলাম উত্তরবঙ্গ সিরাজগঞ্জ। তাফসীর পেশ করবেন, আমন্ত্রিত অতিথি মাও. মুফতি জাফর আহমদ হেলালী ঢাকা, দরগাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাও. মুফতি ইমদাদুল হক, সিলেট দক্ষিণকাছ হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাও. আব্দুল আহাদ সহ স্থানীয় উলামায়ে কেরাম।

  • [১]