আল-হিকমাহ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলকাটা এলাকার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীফ মুস্তাকিম বিল্লাহ’র সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
মুক্তিযোদ্ধা ওয়াহিদুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হুসাইন মুহাম্মদ সারওয়ার, উপদেষ্টা আব্দুল লতিফ, মাও. শামসুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান লিটন, স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম, মতিউর রহমান সগ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি