- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আশার উদ্যোগে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ সংস্থার উদ্যোগে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশা’র জেলা ম্যানেজার সমীরণ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র (ঢাকা) যুগ্ম পরিচালক আবু নোমান, বজলুর রহমান, আশা’র (সিলেট) জোনাল ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

  • [১]