- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আশা জাগিয়ে রাখলেন সাব্বির

সু.খবর ডেস্ক
পঞ্চম দিনেই গড়াল বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এখনো জয় থেকে ৩৩ রান দূরে রয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার দুটি মাত্র উইকেট। সব জবাব মিলবে আজ টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে।
চট্টগ্রাম টেস্টে
জয়ের জন্য বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। আজ চতুর্থ দিন শেষে জয় থেকে নি:শ্বাস দুরত্বে অবস্থান করছে টাইগাররা। ৮ উইকেটে ২৫৩ রান তুলে ফেলেছে বাংলাদেশ। জয়ের জন্য দরকার আর মাত্র ৩৩ রান! সাব্বির ৫৯ ও তাইজুল ১১ রান নিয়ে আগামীকাল সকালে ব্যাটিংয়ে নামবেন।  
রবিবার সকালে তৃতীয় দিনে করা ২৭৩ রান লিডের সাথে আর মাত্র ১২ রান যোগ করেই অলআউট হয় সফরকারীরা। ফলে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ২৮৬। বড় জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঘূর্ণি উইকেটে শুরুটা ভালোই করে বাংলাদেশ।  তবে দশম ওভারে মঈন আলীর বলে গ্যারি ব্যালেন্সকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম ইকবাল। ৯ রান করেন তামিম। এরপর দলীয় ৮১ রানে রশীদের বলে রুটের তালুবন্দী হন ইমরুল কায়েস। ৬১ বলে ৪৩ রান করে আউট হন ইমরুল। লাঞ্চের পর তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা মমিনুলকে লেগ বিফোরের ফাদে ফেলেন গ্যারেথ বাটি। আম্পায়ার ধর্মসেনা অবশ্য আউট দেননি, পরে রিভিউয়ের সিদ্ধান্ত যায় ইংলিশদের পক্ষে। ২৭ রান করেন মমিনুল। নিজের পরের ওভারে মাহমুদউল্লাহকেও ফিরিয়ে দেন গ্যারেথ বাটি। রিয়াদ অবশ্য রিভিউ নেন। তবে আউট হওয়া থেকে বাচতে পারেননি তিনি। ১৭ রান করেন মাহমুদউল্লাহ।
দলীয় ১৪০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মঈন আলীর শিকার হন সাকিব। ৩৯ বলে ২৪ রান করেন সাকিব। তবে এরপর উইকেটে এসেই ইংলিশ বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান সাব্বির রহমান। চা বিরতির আগে মুশফিককে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন সাব্বির।
চা বিরতি থেকে ফিরেও আস্থার সাথে ব্যাটিং করেন এই দুই ব্যাটসম্যান। দলীয় ২২৭ রানে বাটির বলে গ্যারি ব্যালেন্সকে ক্যাচ দিয়ে পাভিলিয়নে ফিরে যান মুশফিক। জয় থেকে তখনো ৫৯ রানে দূরে বাংলাদেশ।
তবে মুশফিক ফেরার পরই অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। দলীয় ২৩৪ রানে সাব্বিরকে একা রেখে ব্রডের দারুণ ইনসুংগারে লেগ বিফোর হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। এর মাত্র দুই রান ব্যবধানে আউট হন পেসার কামরুল ইসলাম রাব্বি। হন্তারক এবারো সেই ব্রড।
তবে এরপর আর কোনো দূর্ঘটনা ঘটতে দেননি সাব্বির ও তাইজুল।
রবিবার আগের দিনের ২৭৩ রানের লিডকে খুব বেশি দূর নিতে পারেনি ইংল্যান্ড। ২২৮ রানের সঙ্গে মাত্র ১২ রান যোগ করে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। আর এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৮৬।
দ্বিতীয় ওভারেই সাকিবের বলে দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন স্টুয়ার্ট ব্রড। ২৭ বলে ১০ রান করেন ব্রড। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন মুশফিক। এরপর গ্যারেথ ব্যাটিকে লেগ বিফোরের ফাঁদে ইংল্যান্ডকে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবোর্চ্চ ৮৫ রান করেন বেন স্টোকস।
এছাড়া জনি বেয়ারস্টো ৪৭, ক্রিস ওকস ১৯, বেন ডাকেট ১৫ রান করেন। বাংলাদেশের হয়ে সাকিব পাঁচটি ও তাইজুল দুটি উইকেট নেন।

  • [১]