- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আসাদুজ্জামান নূরের আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা ও কিছু কথা

সুরেশ চন্দ্র দাস
২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস। এ মাসে তোমার সুনামগঞ্জ আগমনে উষ্ণ অভ্যর্থনা দিয়ে তোমাকে সাদর সম্ভাষণ জানাই। ১৯৬৬-৬৯ এ একজন সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্রনেতা হিসাবে তোমার ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। গণঅভ্যূত্থান দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্য্যপূর্ণ মাইলফলক। untitled-3১৯৬৬ সালে পাকিস্তানের শাসন-শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্দোলনের দুর্বার গতিকে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুকে বন্দি করে ১৯৬৮ সালের শেষ এবং ১৯৬৯ সালে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ ও এনএসএফ এর দোলন গ্রুপ বিশেষ করে নাজিম কামরান চৌধুরীসহ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়। ১৪ জানুয়ারী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছয় দফাকে সম্প্রসারিত করে ১১ দফা কর্মসুচী ঘোষণা ছিল এক ঐতিহাসিক ঘোষণা। ১১ দফা সারা দেশে ঐতিহাসিক সাড়া পেয়েছিল। এই কর্মসূচিতে ডাকসুর ভিপি তোফায়েল আহমদ ছিলেন নেতৃত্বের মধ্যমণি। ২০ শে জানুয়ারী ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে মিছিলটি বের হয়েছিল তার প্রথম সারিতে ছিল আসাদ। তখনকার সময়ে দুর্ধর্ষ পুলিশ সার্জেন্ট নবী আসাদকে লক্ষ করে গুলি ছোঁড়ে। আসাদের রক্তমাখা দেহ লুটিয়ে পড়ে। ২৪ শে জানুয়ারী কারফিউ ভঙ্গ করে বঙ্গবন্ধু এভিনিউর সামনে আসলে পুলিশের গুলিতে নিহত হন নবকুমার পাঠশালার নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। জনতার রোদ্ররোষে এবং গনমানুষের জোয়ারে স্বৈরাচারী আয়ূব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা  প্রত্যাহার  এবং বঙ্গবন্ধু ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়্। ১১ দফা আন্দোলনের প্রতিটি মিছিলে তুমি থেকে অনুপ্রাণিত করেছিল। সেই সংগ্রামী ভূমিকার কথা আজ মনে পরে। ঐ সময়ের পূর্বপাকিস্তানের গর্ভনর কুখ্যাত মোমেন খান রবীন্দ্র সংগীত বন্ধ করার উদ্যোগ নিলে তোমার নেতুত্বে তুমি সহ কুন্তল বিশ্বাস তখনকার রবীন্দ্র সংগীত শিল্পী সবার প্রিয় জাহেদ ভাই ‘জাহেদুর রহিম’ প্রতিটি অনুষ্ঠানে আমার শোনার বাংলা গেয়ে ছাত্র সমাজ ও জনতাকে উৎফুল্ল এবং সচেতন রাখতে। অজিত রায়, লুৎফুর রহমান, আলফাত মাহমুদ, রথীন্দ্র লাল রায় এর্বং অজিত রায় ছিলেন গণসংগীত ও দেশাত্ববোধক গানের প্রিয় শিল্পী। এহেন সাংস্কৃতিক গোষ্ঠীর নেতৃত্বে ছিলে তুমি। তুমি নিজের পথ নাটক কবিতা পাঠ এবং প্রতিটি মিছিলে থেকে আয়ূব শাহির পতন ত্বরান্বিত করেছিলে।
১৯৬৮ সালে জগন্নাথ হলে প্রতিক্রিয়াশীল ছাত্র গোষ্ঠীর আগ্রাসন করে সাধারণ ছাত্রদেরকে মারপিট এবং দরজা জানারা ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে। তুমি হলেই গিয়ে আমাকে এবং কুন্তল বিশ্বাসকে পেয়ে  হলের অবস্থা জানতে চেয়েছিলে এবং ধৈর্য্য ধারণ করার কথা বলেছিলে। সুন্দর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বর্তমানে মন্ত্রী হয়েছ তোমার বন্ধুরা সবাই আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে আনন্দে আপ্লুত। দীর্ঘায়ু কামনা করি। জীবনে সফলতা অর্জন কর, এই আমার আন্তরিক প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

  • [১]