- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আহছানিয়া মিশনের দুই দিনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা চলছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং ঢাকা আহছানিয়া মিশন কতৃর্ক বাাস্তবায়িত Building Disaster Resilient communities in flood affected areas in sunamganj Bangladesh প্রকল্পের কারিগরি সহযোগিতায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনজনিত জাতীয় ও আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো এবং ধারনা’ সম্পর্কিত দুইদিন ব্যাপি আবাসিক প্রশিক্ষণ চলছে।
শান্তিগঞ্জের এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
উন্নয়ন সংগঠন ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম’এর সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশন’এর কর্মকর্তা অরূপ রতন দাস’এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উন্নয়ন সংগঠন গিভ টু এশিয়া’র কান্ট্রি এডভাইজার তৌফিক এ খান, নাহার’এর কো—অর্ডিনেটর রওশন আলী, ঢাকা আহছানিয়া মিশন’এর যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা দুর্যোগ মোকাবেলায় নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আগাম প্রস্তুতি ও পরিকল্পিত উদ্যোগ থাকলে যে কোন দুর্যোগেই ক্ষয়ক্ষতি অনেক কমে যায়।
প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট এলাকার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • [১]