- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আহত দুই ছাত্রীকে দেখতে গেলেন জেলা ছাত্র ইউনিয়ন ও প্রীতিলতা ব্রিগেডের নেতৃবৃন্দ

মঈনুল হক কলেজের আহত দুই শিক্ষার্থীদের খোঁজ নিতে তাদের বাড়ি গিয়েছেন জেলা ছাত্র ইউনিয়ন ও প্রীতিলতা ব্রিগেডের নেতৃবৃন্দ। রবিবার সকাল ১০ টায় আহত দুই শিক্ষার্থীর সাথে দেখা করে তাদের অভিভাবকদের সাথে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করে কলেজের অধ্যক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আসাদ মনি, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, প্রীতিলতা ব্রিগেডের আহবায়ক সাফিয়া আক্তার, সদস্য সচিব সুমাইয়া আফরিন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]